সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ট্রাম্প সরলেও জলবায়ু সংস্থার তহবিল দেবেন আমেরিকান ধনকুবের ব্লুমবার্গ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্যারিস চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এর বিপরীতে এবার দাঁড়ালেন কট্টর ট্রাম্প বিরোধী হিসেবে পরিচিত আমেরিকান ধনকুবের মাইকেল ব্লুমবার্গ। বিলিয়নিয়ার ব্লুমবার্গ বৃহস্পতিবার তার ফাউন্ডেশন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংস্থায় তহবিল সরবরাহে এগিয়ে আসবে এই ঘোষণা দিয়েছেন।

এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জলবায়ু উচ্চাকাঙ্ক্ষা ও সমাধান বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালনকারী ও জনহিতকর সংস্থা ব্লুমবার্গ ফিলানথ্রপিসের প্রতিষ্ঠাতা ব্লুমবার্গের এ হস্তক্ষেপের লক্ষ্য হল, আমেরিকা রাষ্ট্রীয়ভাবে তার অবদান বন্ধ করে দেওয়ার ঘোষণা সত্ত্বেও ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ ফ্রেমওয়ার্ক কনভেনশন (ইউএনএসিসিসি)-এর তহবিলে সম্পূর্ণরূপে যুক্ত থাকা নিশ্চিত করা।

আমেরিকা সাধারণত ইউএনএসিসিসি সেক্রেটারিয়েটস বাজেটের ১৮ শতাংশ প্রদান করে। ২০২৪-২০২৫ সালের জন্য সংস্থার পরিচালন ব্যয় ৯৬.৫ মিলিয়ন ডলার অনুমান করা হয়েছে।

২০১৭ সালে, প্রথম দফার ট্রাম্প প্রশাসন প্যারিস চুক্তি থেকে নিজেদের প্রত্যাহারের পর, ইউএনএসিসিসি-র সহায়তায় ১৫ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্লুমবার্গ।

বর্তমানে দ্বিতীয়বারের মতো মার্কিন ফেডারেল বিচ্ছিন্নতার ফলে সৃষ্ট শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসার  ঘোষণা দিলেন ব্লুমবার্গ।

ব্লুমবার্গ এলপি, একটি আর্থিক তথ্য, সফ্টওয়্যার এবং মিডিয়া ফার্ম যা এর ব্লুমবার্গ টার্মিনালের জন্য পরিচিত। মাইকেল ব্লুমবার্গ বিশ বছর এর চেয়ারম্যান এবং সিইও ছিলেন। ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত, ফোর্বস তাকে ১০৬ বিলিয়ন মার্কিন ডলারের আনুমানিক সম্পদ সহ বিশ্বের ত্রয়োদশ ধনী ব্যক্তি হিসাবে স্থান দিয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ট্রাম্প সরলেও জলবায়ু সংস্থার তহবিল দেবেন আমেরিকান ধনকুবের ব্লুমবার্গ

আপডেট সময় ০৭:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫