সংবাদ শিরোনাম ::

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। সোমবার (৩ জুন) সচিবালয়ে এক সংক্রান্ত এক বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাছির উদ্দিন মজুমদার এ দাম ঘোষণা করেন।

তিনি বলেন, ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৫৫ থেকে টাকা ৬০ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গতবারের চেয়ে এবার প্রতি বর্গফুট চামড়ার দাম ৫ টাকা বাড়ানো হয়েছে।

সেইসঙ্গে প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে ঢাকায় প্রতি পিস গরুর চামড়ার দাম ১ হাজার ২০০ টাকা এবং ঢাকার বাইরে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২০ থেকে ২৫ টাকা এবং বকরির চামড়ার ক্রয়মূল্য ১৮ থেকে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত বছর ঢাকার মধ‍্যে কোরবানি গরুর চামড়া প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫ থেকে ৪৮ টাকা মূল্য নির্ধারণ করা হয়।

এ ছাড়া খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়ার দাম ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ট্যাগস :

সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রায় নতুন রেকর্ড! জলবায়ু ঝুঁকির নতুন অধ্যায়

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

আপডেট সময় ০৭:১৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪