পাকিস্তানের তথ্যমন্ত্রীর দাবি: ৩৬ ঘণ্টার মধ্যে ভারত হামলা করতে পারে

আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে ভারত, এমন ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ পাকিস্তানের হাতে আছে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। গতকাল মঙ্গলবার রাতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, গতকাল রাতে ভারত সরকার তাদের সশস্ত্র বাহিনীকে ‘অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার পরপরই পাকিস্তানের তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, পাকিস্তানে ভারতের হামলা পরিকল্পনার গোয়েন্দা তথ্য সরকারের কাছে রয়েছে।

সেনাবাহিনী ও নিরাপত্তা প্রধানদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে হামলার জবাব দিতে সশস্ত্রবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই সম্ভাব্য হামলার বিষয়ে আশঙ্কা প্রকাশ করলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত। যদিও পাকিস্তান বরাবরের মতোই এধরনের অভিযোগ অস্বীকার করছে। দুই দেশের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে, যেকোনো সময় যুদ্ধ বেধে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

পাকিস্তানের তথ্যমন্ত্রীর দাবি: ৩৬ ঘণ্টার মধ্যে ভারত হামলা করতে পারে

আপডেট সময় ১২:০৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫