সাকিবকে বিশ্বকাপ শুরুর আগ থেকেই হাতছানি দিচ্ছিল অনন্য এক রেকর্ড গড়ার। আগে থেকেই বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেট শিকারী ছিলেন তিনি । হাতছানি ছিল শর্টার ফরম্যাটের বিশ্বকাপে উইকেটের ফিফটি হাকানোর। বিশ্বকাপ শুরুর আগে সেই রেকর্ড গড়তে কেবল তিন উইকেটের প্রয়োজন সাকিবের।
টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন সাকিব। এতোদিন বৈশ্বিক এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ডট বলের রেকর্ডধারী ছিলেন শহীদ আফ্রিদি। নেপালের বিপক্ষে ম্যাচে সাকিব তাকে টপকে বসলেন নম্বর ওয়ানের আসনে।
আফ্রিদি টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্যারিয়ারে ডট বল করেছিলেন ৩০৬টি। ৩০৮ ডট বল দিয়ে আফ্রিদিকে সরিয়ে রেকর্ডটি নিজের নামে করে নিয়েছেন সাকিব।
দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগতে থাকা সাকিবের ব্যাটে রানের দেখা মিলছিল না চলতি বিশ্বকাপের শুরু থেকেই। রানের ধারায় ফেরেন তিনি নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে এসে। রানের ধারায় ফেরার পর অপেক্ষা ছিল বল হাতে ফেরার। নেপালের বিপক্ষে ম্যাচে সেই আক্ষেপও দূর করে দিয়েছেন সাকিব।
ব্যাট হাতে ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান করার পাশাপাশি বল হাতেও এদিন সাকিব ছিলেন স্বরূপে মহিয়ান। ২.২ ওভার হাত ঘুরিয়ে ৯ রানের খরচায় ঝুলিতে নিয়েছেন দুটি উইকেট। দিয়েছেন সাতটি ডট।
নিজস্ব সংবাদ : 



















