২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৭ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিদের একজন ছেলে শিশু। তার বয়স ১০ বছর। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ ছাড়া মৃত অপর ব্যক্তি নারী। তার বয়স ১৮ বছর। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১০১, চট্টগ্রামে ৫৮, ঢাকা বিভাগে ৪১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫০, খুলনায় ২৮, ময়মনসিংহে ৫, রাজশাহীতে ২৭ ও সিলেটে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬৬ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১২ হাজার ৫৯১ জন ছাড়পত্র পেয়েছেন।

এদিকে চলতি বছরের এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৯৩১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৪ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯ জন এবং জুলাইয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

এর আগে, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭৫ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭

আপডেট সময় ০৫:৪৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫