গাড়ি চালানো থেকে নিষিদ্ধ হয়েছেন এমা ওয়াটসন

‘হ্যারি পটার’ সিনেমার হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রে পরিচিত অভিনেত্রী এমা ওয়াটসন ছয় মাসের জন্য গাড়ি চালানো থেকে নিষিদ্ধ হয়েছেন। ৩৫ বছর বয়সী এমা ওয়াটসন বর্তমানে একজন শিক্ষার্থী। বুধবার হাই উইকোম ম্যাজিস্ট্রেট আদালত তাকে মোট ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করার আদেশ দেয়।

আদালত জানায়, ঘটনার সময় তার ড্রাইভিং লাইসেন্সে আগেই ৯টি পয়েন্ট ছিল। মাত্র পাঁচ মিনিটের এই শুনানিতে এমা ওয়াটসন নিজে উপস্থিত ছিলেন না।

এমা ওয়াটসনের আইনজীবী মার্ক হ্যাসলাম আদালতে জানান, “তিনি একজন শিক্ষার্থী এবং জরিমানার অর্থ দিতে সক্ষম।” গত দুই বছরের মধ্যে এটি ছিল এমার চতুর্থ ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা। ২০২৩ সালের অক্টোবর ও নভেম্বর এবং ২০২৪ সালের জানুয়ারিতেও তিনি ট্রাফিক আইন ভেঙেছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তামিমকে নির্বাচিত সভাপতি হিসেবে দেখতে চান সাকিব আল হাসান

গাড়ি চালানো থেকে নিষিদ্ধ হয়েছেন এমা ওয়াটসন

আপডেট সময় ০৬:০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫