ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাম্প্রতিক ভারত সফর নিয়ে আজ মঙ্গলবার (২৫ জুন) সংবাদ সম্মেলন করবেন। বেলা ১১টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২১ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর এই সফরে দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ক আরও সুসংহত করতে ৭টি নতুন এবং ৩টি নবায়নসহ ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ঢাকা ও নয়াদিল্লি।

ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকারপ্রধানের এটিই ছিল প্রথম দ্বিপক্ষীয় সফর।

প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল তিন হাজারের বেশি গাছ

ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

আপডেট সময় ১১:২৯:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪