১০০ টাকা ছাড়াল পেঁয়াজের দাম

আবারও ১০০ টাকা ছাড়িয়েছে প্রতি কেজি পেঁয়াজের দাম। রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে বুধবার (৩ জুলাই) দেশি পেঁয়াজ ১০০-১১০ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে। বিক্রেতারা বলছেন, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। পাশাপাশি ভারত থেকে কম আমদানি হওয়ার কারণে পেঁয়াজের দাম বাড়ছে।

দেশে এমন সময়ে পেঁয়াজের দাম শতক ছাড়াল, যখন বাজারে অন্যান্য নিত্যপণ্যের দামও বাড়তি। যেমন বাজারে কাঁচা মরিচের কেজি এখন আড়াই শ টাকার ওপরে। আর ব্রয়লার মুরগির বাদামি ডিম প্রতি ডজন ১৫০-১৬০ টাকা। এ ছাড়া গত কয়েক দিনের বৃষ্টির মধ্যে দাম বেড়েছে বেশ কিছু সবজিরও।

মূলত নিত্যপণ্যের বাড়তি দামের কারণে ১৪ মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে রয়েছে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি বেশি ভোগাচ্ছে মানুষকে।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

১০০ টাকা ছাড়াল পেঁয়াজের দাম

আপডেট সময় ১২:২০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪