সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮ Logo কাজী নজরুলের অনন্য প্রকৃতিপ্রেম Logo ছাতিমকে কেন ‘শয়তানের গাছ’ বলে? Logo শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল Logo পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকায় ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে কোরবানির বর্জ্য Logo ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি শুরু Logo ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

শ্রীলংকায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ তাণ্ডব : পর্যটকসহ নাগরিকদের জন্য সর্বশেষ যে বার্তা দিলো বাংলাদেশ হাইকমিশন

শ্রীলংকায় তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ডিটওয়াহ (দিতওয়া অথবা দিত্য) , ঝড়টির প্রভাবে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে প্রাণহানি ১৬০ ছাড়িয়েছে, নিখোঁজ ২০০। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশটিতে জারি রয়েছে জরুরি অবস্থা। এই পরিস্থিতি গভীর উদ্বেগ প্রকাশ করে এক বার্তা দিয়েছে কলম্বোর বাংলাদেশ হাইকমিশন। এতে শ্রীলংকায় থাকা বাংলাদেশি পর্যটক ও নাগরিকদের জন্য দেয়া হয়েছে কিছু সতর্কবার্তা।

কলম্বোর বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটে দেয়া বার্তায় বলা হয়েছে: “শ্রীলংকায় চলমান প্রতিকূল আবহাওয়া এবং এর ফলে ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা সকলের বিষয়ে কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশন গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ হাইকমিশন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সকল বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীলংকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিবিড় যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে কাজ করছে।

কোন বাংলাদেশি পর্যটক যদি কোথাও আটকে পড়ে থাকেন, কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন, আপনার আবাসস্থল কিংবা যাত্রাপথে ফিরে যেতে না পারেন, অথবা যেকোন জরুরি সহায়তা, পরামর্শ বা প্রয়োজনে হাইকমিশনের সাথে নিম্নোক্ত হটলাইনে যোগাযোগ করুনঃ

📞 জরুরি হটলাইন:
+94 71 760 6394
+94 71 368 0461

আমরা বাংলাদেশি পর্যটকসহ সকলকে অনুরোধ করছি—অনুগ্রহ করে শান্ত থাকুন, হোটেল/ঘরের ভেতরে বা নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন, এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

শ্রীলংকায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ তাণ্ডব : পর্যটকসহ নাগরিকদের জন্য সর্বশেষ যে বার্তা দিলো বাংলাদেশ হাইকমিশন

আপডেট সময় ১২:১৮:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫