এবার মানুষের কামড়ে সাপই মারা গেল

চারদিকে রাসেলস ভাইপার নিয়ে হৈ হৈ রৈ রৈ কাণ্ড। এই ভয়ঙ্কর বিষধর সাপের কামড়ে ঝোপঝাড়ের পথ দিয়ে চলাফেরা নিয়ে সবাই চিন্তিত। কখন যে সাপে কামড় বসিয়ে দেয়। সাধারণত সাপের কামড়েই মানুষ মারা যায়। কিন্তু এবার রাসেল ভাইপারের কামড়ে মানুষের অহরহ মৃত্যুর খবর জানা গেলেও ঘটেছে উল্টো ঘটনা।

ঘটনাটি আমাদের দেশে নয় অন্য দেশে। ভারতের বিহারের নওয়াদার রাজাউলি এলাকায় একটি সাপের মুখে পড়েছিলেন এক রেলকর্মী। একেবারে সাপের সঙ্গে জীবন মৃত্যুর লড়াই। আর সেই লড়াই শেষে দেখা গেল মারা গেছে সাপটি। শুক্রবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৩৫ বছর বয়সি রেলকর্মী সন্তোষ লোহার মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। রাতে ঘুমানোর সময় তাকে একটি সাপ কামড়ে দেয়। গভীর রাতে সাপের কামড় খেয়ে নিজে কী করবেন বুঝতে না পেরে তখন তিনি সাপটিকে দুবার কামড়ে দেন। সন্তোষ জানান, সাপের কামড়ের পর তখন তার মাথায় প্রচলিত একটি লোককথা মনে পড়ে। প্রচলিত একটি কথা রয়েছে, কামড় দেওয়া সাপকে কামড়ে দিলে বিষের ক্ষতিকর প্রভাব নষ্ট হয়। এটি মাথায় রেখে তিনি সাপকে উলটো কামড়ে দেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সন্তোষকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। চিকিৎসা সেবা পেয়ে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তিনি। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় পরদিন তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। সাপের কামড় খেয়ে তিনি প্রাণে বাঁচলেও মারা গেছে সেই সাপটি। ফলে অনেকে বলছেন, প্রচলিত সেই কথাটির বাস্তব প্রতিফলন হয়েছে।

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

এবার মানুষের কামড়ে সাপই মারা গেল

আপডেট সময় ০৪:৪৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪