সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

ফজলুর রহমান বাবু হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন

দেশের জনপ্রিয় এবং গুনী অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে দুই সপ্তাহের বেশি সময় রাজধানীর গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় বাসায় ফিরেছেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

অপু জানান, গত মাসের ১৬ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বাবু। পরে তাকে গুলশানের আরেকটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে।

তিনি আরও জানান, কর্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে গত ১৯ তারিখ সফলভাবে তার হার্টে বাইপাস সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে বাসায় ফিরলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আগের চেয়ে ফজলুর রহমান বাবু ভালো আছেন এবং সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

ফজলুর রহমান বাবু দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চলচ্চিত্র, নাটক ও গানে দর্শক-শ্রোতাকে মুগ্ধ করেছেন তিনি। ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা ১৯৯১ সালে কাজী নজরুল ইসলামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মৃত্যুক্ষুধা’ নাটকের মাধ্যমে টিভি নাটকে আত্মপ্রকাশ করেন। ২০০০ সালে ‘বিহঙ্গ’ চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু।

অভিনয়জীবনে তিনি উপহার দিয়েছেন ‘মনপুরা’, ‘অজ্ঞাতনামা’, ‘স্বপ্নজাল’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’র মতো প্রশংসিত চলচ্চিত্র। বর্তমানে ওটিটিতেও কাজ করছেন তিনি। অসুস্থ হওয়ার আগে ঈদের নাটক ও টেলিছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন বাবু। আসন্ন ঈদে তার একাধিক নাটক ও টেলিছবি প্রচারিত হওয়ার কথা রয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

ফজলুর রহমান বাবু হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন

আপডেট সময় ১১:১৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬