সংবাদ শিরোনাম ::
Logo সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী Logo বন ও পরিবেশ সুরক্ষায় ইউনেস্কোর প্রযুক্তিগত সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ : পরিবেশ মন্ত্রী Logo নানা সংকটের মাঝে পৃথিবী রক্ষার বার্তা নিয়ে আজ ‘ধরিত্রী দিবস’   Logo দেশে তাপপ্রবাহ চলমান, হাওরে আগাম বন্যার শঙ্কা Logo ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে মন্ত্রিপরিষদের পরিপত্র জারি Logo যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, গণমাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সংকটের খবর Logo জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার Logo নতুন বৃষ্টিবলয়ের আভাস: ২৬-২৭ এপ্রিল থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি Logo দেশে ‘পরিবেশ পুলিশ’ ইউনিট গঠনের প্রস্তাব Logo সরকারের ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান  

হাম প্রতিরোধে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু

হাম প্রতিরোধে সারা দেশে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। এর মাধ্যমে সারা দেশের ১ কোটি ৭০ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় এসব টিকা দেওয়া হবে।

আজ সোমবার (২০ এপ্রিল) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জের রুপগঞ্জে একটি টিকাদান কেন্দ্রে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন।

কর্মসূচির প্রথম দিনই প্রায় ১১ লাখ শিশু পাবে হামের টিকা। এ কর্মসূচি আগামী ৩ মে শুরু হওয়ার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় আজ থেকেই শুরু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ধাপে ২ লাখ ৮২ হাজার ৫১০টি কেন্দ্রে দেশের ওয়ার্ড পর্যায়ে হামের টিকাদান কার্যক্রম চলবে। এরমধ্যে অস্থায়ী কেন্দ্র রয়েছে ১ লাখ ৩০ হাজার।

এদিকে, হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত) ১ জন এবং উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২১৭ জনে।

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

হাম প্রতিরোধে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু

আপডেট সময় ১২:৫৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬