সংবাদ শিরোনাম ::
Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বিস্তৃত হতে পারে Logo সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস Logo রেলমন্ত্রীর আশ্বাস: পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোনো প্রকল্প নয় Logo বগুড়া সিটি করপোরেশনের নামফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী Logo জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, কয়েক এলাকায় ৩ মিটার পর্যন্ত সুনামির আঘাত Logo ইরানি জাহাজ জব্দ, পাকিস্তানে শান্তি আলোচনা অনিশ্চিত Logo সংরক্ষিত ৩৬ নারী আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

আজ থেকে সারাদেশে শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে। ৩ হাজার ৮৮৫টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলো। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এবার ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা। প্রশ্ন ফাঁস ও নকল প্রতিরোধে কঠোর নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। যানজট এড়াতে সকাল ৮টায় কেন্দ্রে প্রবেশ করতে পারছেন পরীক্ষার্থীরা।

এসএসসি পরীক্ষা নিয়ে সোমবার মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, পরীক্ষার্থী ও অভিভাবকদের মনে পরীক্ষা ভীতি দূর করে একটি আনন্দময় ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে চায় সরকার।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষা চলাকালে যে কোনো অনিয়ম ঠেকাতে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সিলেবাস শেষ হলে আগামী বছরে যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা সেটি এগিয়ে চলতি বছরের ডিসেম্বরে নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায়

সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

আপডেট সময় ১১:৫২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬