সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কেরালার জন্য ২৫ লাখ রুপি দিয়েছেন আল্লু অর্জুন

কেরালার জন্য ২৫ লাখ রুপি দিয়েছেন আল্লু অর্জুন ছবিঃ সংগৃহীত

কেরালা রাজ্যের ওয়ানাডেতে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা প্রায় ৪০০ এর কাছাকাছি পৌঁছেছে। এখনও নিখোঁজ প্রায় ২০০-এরও বেশি মানুষ। একটার পর একটা গ্রাম ধসে যাচ্ছে। উদ্ধার হচ্ছে গ্রামবাসীদের মৃতদেহ। আর এই পরিস্থিতিতেই আল্লু অর্জুন এগিয়ে এলেন দুর্গতদের পাশে দাঁড়াতে।

তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘ভূমিধসে কেরালার যে পরিস্থিতি হয়েছে, তার জন্য আমি শোকাহত। কেরালা আমাকে এত ভালবাসা দিয়েছে। আমি ২৫ লাখ রুপি দিতে চাই কেরালার সিএম রিলিফ ফান্ডে। আশা করি এতে উদ্ধারকার্যে কিছু সাহায্য হবে। কেরালার জন্য প্রার্থনা করছি। ঈশ্বর ওদের আরও শক্তি দিক।’

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আল্লু অর্জুনের এই সাহায্যের প্রশংসা করছেন অনেকেই। এই সাউথ অভিনেতার ভক্তরা তাকে নিয়ে অনেক গর্ববোধ করছেন, সেটাই লিখেছেন সোশ্যাল মিডিয়ার কমেন্টবক্সে।

মুক্তির অপেক্ষায় রয়েছে আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষীত সিনেমা ‘পুষ্পা ২’। শোনা যাচ্ছে, অনির্দিষ্টকালের জন্য এই ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে। এরই মধ্যে ফাঁস হয়ে গেছে এই সিনেমার বেশ কিছু দৃশ্যও।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

কেরালার জন্য ২৫ লাখ রুপি দিয়েছেন আল্লু অর্জুন

আপডেট সময় ০২:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪