ট্রাম্পকে দ্বিতীয়বার হত্যাচেষ্টা: ১২ ঘণ্টা ঝোপে লুকিয়ে ছিল হামলাকারী

দ্বিতীয় হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবারের হামলাটির ছক কষা হয়েছিল একটি গলফ মাঠে। ট্রাম্পকে গুলি করে হত্যা করতে মাঠের ধারে একটি ঝোপে ১২ ঘণ্টা অপেক্ষা করেছিলেন সন্দেহভাজন হামলাকারী রায়ান ওয়েসলি রুথ (৫৮)। তবে তার চেষ্টা সফল হতে দেয়নি মার্কিন প্রেসিডেন্সিয়াল নিরাপত্তায় থাকা সিক্রেট সার্ভিস।

এই চাঞ্চল্যকর ঘটনার মাত্র মাস দুই আগে পেনসিলভানিয়ায় নির্বাচনি প্রচারের অনুষ্ঠানে গুলিতে রক্তাক্ত হয়েছিলেন ট্রাম্প।

দ্বিতীয় হত্যাচেষ্টার ঘটনাটি জানাজানি হয় গত সোমবার। জানা গেছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজস্ব মাঠে গলফ খেলছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময়ই মাঠের কাছে ট্রাম্পকে গুলি করে হত্যাচেষ্টা করেন সন্দেহভাজন এক বন্দুকধারী।

গলফ মাঠের সীমানায় ঝোপের মধ্যে একে ৪৭ ঘরানার অস্ত্র, দুটি ব্যাকপ্যাক, ‘গো প্রো’ ক্যামেরা আর অন্যান্য সরঞ্জাম নিয়ে ১২ ঘণ্টা ধরে ট্রাম্পকে গুলি করতে অপেক্ষায় ছিলেন রুথ। সেসময় হঠাৎ সিক্রেট সার্ভিসের সদস্যরা সন্দেহভাজন হামলাকারীর দিকে গুলি চালান। সব ফেলে পালিয়ে যান তিনি।

কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের নথি অনুযায়ী কর্তৃপক্ষ জানিয়েছে যে, সন্দেহভাজন বন্দুকধারীর ফোনের রেকর্ডগুলো থেকে বোঝা যায় যে লোড করা এসকেএস আধা-স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে প্রায় ১২ ঘণ্টা ঝোপের মধ্যে লুকিয়ে ছিল।

রোববার বিকেলে ট্রাম্প এবং তার ভালো বন্ধু, রিয়েল এস্টেট ডেভেলপার স্টিভ উইটকফ ওয়েস্ট পাম বিচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে খেলতে এসেছিলেন। ওই দিন বেলা দেড়টার দিকে পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে ব্যস্ত সড়ক লাগোয়া ফিফথ ফেয়ারওয়েতে (গলফ মাঠের একটি অংশ) অবস্থান করছিলেন তাঁরা। ঠিক সেই মুহূর্তে মাঠের কাছে ঝোপের ভেতরে বন্দুকের নল দেখতে পান ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস সদস্যদের একজন।

ট্রাম্পকে অবশ্য অক্ষত অবস্থায় সরিয়ে নেওয়া হয়েছিল। সোমবার রাতে হামলার ঘটনার সময়কার স্মৃতি তুলে ধরে ট্রাম্প জানিয়েছেন, গলফ খেলার সময় কাছাকাছি দূরত্বে সম্ভবত চার বা পাঁচটি গুলির আওয়াজ শুনেছেন তিনি।

কেন্দ্রীয় তদন্তকারীরা বলছেন, ঝোপে লুকিয়ে থাকা সন্দেহভাজন বন্দুকধারীকে লক্ষ্য করে সিক্রেট সার্ভিসের একজন সদস্য তখনই গুলি ছোড়েন। সন্দেহভাজন বন্দুকধারী যেখানে ওঁত পেতে ছিলেন, সেখান থেকে ট্রাম্পকে পরিষ্কারভাবে দেখার সুযোগ ছিল না। তদন্তকারীরা বলছেন, বন্দুকধারী কোনো গুলি ছোড়েননি। গলফ মাঠ ঘিরে রাখা সাজানো ঝোপ ও লম্বা পাম গাছের আড়ালে লুকিয়ে ছিলেন তিনি। সে সময় সন্দেহভাজন বন্দুকধারীর সঙ্গে দুটি ডিজিটাল ক্যামেরা, একটি কালো রঙের প্লাস্টিকের খাবারের ব্যাগ ও একটি আধা–স্বয়ংক্রিয় বন্দুক ছিল। বিবিসি বলছে, বন্দুকটি থেকে প্রায় ৪৪০ গজ দূরে গুলি ছোড়া সম্ভব।

ট্রাম্পের সর্বশেষ নির্বাচনী প্রচার কর্মসূচিটি ছিল গত শনিবার সকালে ইউটাহ অঙ্গরাজ্যে। ফ্লোরিডার বাসিন্দারা জানান, নির্বাচনী প্রচার না থাকলে অধিকাংশ সময় ট্রাম্প রোববার দিনটি ওয়েস্ট পাম বিচের গলফ ক্লাবে কাটান।

ফ্লোরিডার সাউথেন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি মার্কেঞ্জি ল্যাপয়েন্টে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, “সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা হিসাবে এফবিআই এই ঘটনার তদন্ত চালাচ্ছে।”

ঘটনাস্থল থেকে পালানোর পর পরই রুথকে গ্রেপ্তার করা হয়েছিল এবং একটি অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

গত সোমবারই রায়ান রুথকে জনাকীর্ণ পাম বিচের আদালতে হাজির করা হয়। আদালতে তিনি তার আইনজীবীর সঙ্গে কথা বলেন। এ সময় তাকে হাসতেও দেখা গেছে। প্রাথমিকভাবে তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। পরে আরও অভিযোগ আনা হতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

ট্রাম্পকে দ্বিতীয়বার হত্যাচেষ্টা: ১২ ঘণ্টা ঝোপে লুকিয়ে ছিল হামলাকারী

আপডেট সময় ০৪:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪