ঊর্মিলার সংসার কেন ভাঙছে?

ঊর্মিলার সংসার কেন ভাঙছে? ছবিঃ সংগৃহীত

সংসার ভাঙছে বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকারের। দীর্ঘ ৮ বছরের দাম্পত্যে নাকি ইতি টানতে চলেছেন নব্বই দশকের এই জনপ্রিয় নায়িকা। ১০ বছরের ছোট স্বামী মহসিন আখতার মীরের থেকে বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন অভিনেত্রী।

তাদের এই বিচ্ছেদের কারণটি এখনও প্রকাশ্যে আসেনি। অভিনেত্রীর গোপন সূত্রের মতে, ‘অনেক ভেবেচিন্তেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। আদালতে ডিভোর্সের আবেদনও করছেন তিনি। শোনা যাচ্ছে তাদের নাকি মিউচুয়াল ডিভোর্স হচ্ছে। কিন্তু সঠিক কারণটি এখনও জানা যায়নি।’

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি ঘরোয়া অনুষ্ঠান করেই বিয়ে সেরেছিলেন এই সুন্দরী অভিনেত্রী। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে বিয়ে হয়েছিল তাদের। শুধু অন্য ধর্মে বিয়ে করার জন্য নয় বয়সের পার্থক্য নিয়েও কটাক্ষ শুনতে হয়েছিল তাদেরকে।

তবে এত দিন ধরে সবাই জেনে এসেছিলেন যে তারা সুখী কাপল। তাদের কোনও কলহের কথা কখনোই প্রকাশ্যে আসেনি। তাই ডিভোর্সের প্রসঙ্গে প্রকাশ্যে আসার পর তার ভক্তরা পুরোই অবাক।

কাশ্মীরের ব্যবসায়ী মহসিন সরাসরি অভিনয়ের সঙ্গে যুক্ত না হলেও তিনি মডেলিং করেছেন। তাদের প্রথম দেখা হয় ২০১৪ সালে ডিজাইনার মনীশ মালহোত্রার ভাইয়ের মেয়ের বিয়েতে। তার দুই বছর পর বিয়ে করেছিলেন তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ঊর্মিলার সংসার কেন ভাঙছে?

আপডেট সময় ০৫:০২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪