‘জোকার টু’ দেখে হতাশ দর্শকরা!

‘জোকার টু’ দেখে হতাশ দর্শকরা!

মার্কিন নির্মাতা টোড ফিলিপস পরিচালিত বহু প্রতীক্ষিত ‌‘জোকার: ফোলি আ ডিউক্স’ ৫ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। তবে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত মূল সিনেমা বক্স অফিসে যেমন ম্যাজিক দেখিয়েছিল, সেই তুলনায় এই সিকুয়েল তেমন কীর্তি গড়তে পারেনি। বরং প্রশংসার চেয়ে সমালোচনাই জুটছে বেশি।

সমালোচকরা গ্রহণ করেননি মুভিটি, করেননি ভক্তরাও। এত অপেক্ষার ফল মিষ্টি না হওয়ায় হতাশ ভক্তরা। ছবিটি রটেন টমেটোতে মাত্র ৩৪% ভোট পেয়েছে সমালোচকদের কাছ থেকে। আর দর্শকদের তরফ থেকে মিলেছে ৩৯% ভোট।

সিনেমাটির মূল ছন্দ থেকে সরে গিয়ে অতিরিক্ত মিউজিকের ব্যবহার বিরক্তির সৃষ্টি করেছে দর্শকের মনে। ইন্ডিওয়্যার এটিকে ‘শাস্তির রূপে নির্মিত ব্লকবাস্টার চলচ্চিত্র’ বলে অভিহিত করেছে।

‌‘জোকার: ফোলি আ ডিউক্স’ সিনেমাটি ‘এন্টারটেইন্ড’ করার বদলে ‘কনফিউজড’ করেছে বেশি। দর্শকের কাছ থেকে যে উন্মাদনা আশা করেছিলেন নির্মাতারা, পাচ্ছেন তার বিপরীত প্রতিক্রিয়া।

সিনেমায় লাভ স্টোরি, প্রিজন ড্রামা, কোর্টরুমের যুদ্ধ সবই আছে। কিন্তু সব থাকার পরেও ‘জোকার’-এর সিকুয়েল থেকে দর্শক যা আশা করেছিলেন, তা পাননি। টোড ফিলিপসের সিনেমা সবসময়েই আলাদা স্বাদ দেয়। এবার সেই স্বাদে মন ভরেনি দর্শকের। তবে ভিন্ন মতও আছে।

তবে রটেন টমেটোতে সিনেমাটির রিভিউ খারাপ হলেও ভেনিস চলচ্চিত্র উৎসবে ১১ মিনিট স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল ছবিটি। সমালোচকদের প্রশংসাও পেয়েছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

‘জোকার টু’ দেখে হতাশ দর্শকরা!

আপডেট সময় ০৫:৩০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪