চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন

এ বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। আজ প্রথম দিন ঘোষণা করা হয়েছে চিকিৎসায় নোবেল বিজয়ীর নাম। সোমবার (৭ অক্টোবর) সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট  এবারের বিজয়ী হিসেবে যুক্তরাষ্ট্রের দুই গবেষক ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুনের নাম ঘোষণা করে।

অতিক্ষুদ্র মাইক্রো আরএনএ আবিষ্কার এবং জিনের অভিব্যক্তি নিয়ন্ত্রণে এর ভূমিকার ওপর আলো ফেলার স্বীকৃতিতে দুই গবেষক পেলেন চিকিৎসায় নোবেল। নোবেল ওয়েবসাইটের বর্ণনায় বলা হয়েছে, তাদের যুগান্তকারী আবিষ্কার জিন নিয়ন্ত্রণের একটি সম্পূর্ণ নতুন নীতি প্রকাশ করেছে, যা মানুষসহ বহুকোষী জীবের জন্য অপরিহার্য হয়ে উঠেছে।

ভিক্টর অ্যামব্রোস (বামে) ও গ্যারি রাভকুন

নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। বাংলাদেশি মুদ্রায় এর অর্থমূল্য প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাদের মধ্যে এই অর্থ সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।

গত বছর (২০২৩) চিকিৎসায় নোবেল পেয়েছিলেন হাঙ্গেরিয়ান-আমেরিকান বায়োকেমিস্ট কাতালিন কারিকো এবং মার্কিন চিকিৎসক ড্রিউ ওয়াইসম্যান। তাদের গবেষণার মধ্য দিয়ে এমআরএনএ ভ্যাকসিন তৈরির পথ সুগম হয়েছিল। বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করা কোভিড মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এমআরএনএ ভ্যাকসিন।

প্রসঙ্গত, নোবেল কমিটির নিয়ম অনুযায়ী, প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। সেই নিয়ম মেনে আজ চিকিৎসা শাস্ত্রের নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হলো। পরবর্তী ছয়দিন ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থ থেকে দেয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে এ পুরস্কার দেয়া শুরু হয়।

নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন

আপডেট সময় ০৪:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪