উত্তরে শীত বাড়ছে, তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে

দেশের উত্তরাঞ্চলে শীত বাড়ছে, তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস অথবা এর নিচে নেমে যাচ্ছে। ইতোমধ্যে সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রোববার (১৭ নভেম্বর) ভোর ৬টায় ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল শনিবার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হলেও তার আগের দিন শুক্রবার রেকর্ড হয়েছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, শীত পড়ে গেছে। ভোর থেকে কুয়াশা দেখা যাচ্ছে। রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। এখন দিন যত যাবে তাপমাত্রা কমতে শুরু করবে।

এদিকে কুড়িগ্রামে কুয়াশা ও ঠান্ডার তীব্রতা বেড়েছে। মধ্যরাত থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে বিস্তীর্ণ জনপদ। এ সময় বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। রোববার সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সদ্যই গরম থেকে তাপমাত্রা কমতে থাকায় আবহাওয়াগত পরিবর্তনে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ। দিনে গরম ও রাতে হালকা শীতের কারণে হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রে শিশু এবং বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

গবেষণা: বজ্রপাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে কৃষক-জেলেরা

উত্তরে শীত বাড়ছে, তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে

আপডেট সময় ১২:০০:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪