৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্যাডার–নন ক্যাডারসহ ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে এই বিসিএসে। এর মধ্যে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জনকে এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (২৮নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে দেখা যায়, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে।
ডেস্ক রিপোর্ট 










