সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বাইডেনের ছেলের ক্ষমা বিচারব্যবস্থার ‘গর্ভপাত’: ট্রাম্প

বাইডেনের ছেলের ক্ষমা বিচারব্যবস্থার 'গর্ভপাত': ট্রাম্প

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করার সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে গতকাল রোববার বাইডেন তাঁর ছেলে হান্টারকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করেন। আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন হান্টার।

বাইডেনের সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার জো বাইডেন হান্টারকে ক্ষমা করেছেন। হান্টারকে করা ক্ষমার মধ্যে কি জে-সিক্স (২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনা) বন্দীরাও অন্তর্ভুক্ত, যাদের বছরের পর বছর ধরে কারাগারে রাখা হয়েছে? এটি বিচারব্যস্থার অপব্যবহার ও গর্ভপাতের শামিল!’

দুটি ফৌজদারি অপরাধে হান্টার বাইডেনের কারাদণ্ড হয়েছে। হান্টার বাইডেন এ বছরের শুরুতে মাদক সেবন ও অস্ত্রের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত হন। এ ছাড়া কর ফাঁকির মামলায়ও তিনি দোষী সাব্যস্ত হন।

চাইলে যেকোনো অপরাধীকেই ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট। যদিও আগে বাইডেন বলেছিলেন, বিচারে দোষী সাব্যস্ত হলে নিজের ছেলেকে তিনি ক্ষমা করবেন না। তবে গতকাল রোববার ছেলে হান্টার বাইডেনকে রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ট্রাম্পতো বটেই বাইডেনের ছেলের ক্ষমা ঘোষণাকে তীব্র কটাক্ষ করছে রিপাবলিকানরা। মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য মার্জোরি টেইলর-গ্রিন বলেছেন, ক্ষমা ঘোষণার মধ্য দিয়ে বাইডেন স্বীকার করে নিলেন যে হান্টার একজন ‘অপরাধী’ এবং বাইডেন নিজে শুরু থেকে শেষ পর্যন্ত একজন ‘মিথ্যাবাদী ও ভণ্ড’।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

বাইডেনের ছেলের ক্ষমা বিচারব্যবস্থার ‘গর্ভপাত’: ট্রাম্প

আপডেট সময় ০১:২২:১৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪