সাবেক মেয়র সাঈদ খোকন ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মেয়র সাঈদ খোকনের ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ, মা শাহানা হানিফ ও ভাই জাবেদ আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক ইব্রাহিম মিয়া। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জন করেছেন।

এছাড়াও তাদের পরিচালিত ব্যাংক হিসাবসমূহ অস্বাভাবিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। দুদক তদন্তে জানতে পারে, উদ্ভূত পরিস্থিতিতে অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তারা দেশত্যাগ করলে ফিরে না আসার সম্ভাবনা রয়েছে। কাজেই তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি বলে জানায় দুদক। এরপর আদালত এই আদেশ জারি করে।

উল্লেখ্য, অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরের দফায় মেয়র নির্বাচনে দলের মনোনয়ন পাননি। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

সাবেক মেয়র সাঈদ খোকন ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় ০৪:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪