ইরানি গণমাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর খবর! গুজব নাকি সত্যি?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ। একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-ভিইর আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে তাসনিম নিউজের প্রতিবেদনে।

জেরুজালেম পোস্ট বলছে, নেতানিয়াহু নিহত বা আহত হয়েছেন বলে জল্পনা-কল্পনা প্রচার করা হয়েছে। অনলাইনে বারবার ছড়িয়ে পড়া যুদ্ধকালীন গুজবকে পুনরুজ্জীবিত করেছে এই সংবাদ।

ফার্সি ভাষার ওই প্রতিবেদনে নেতানিয়াহুর ওপর হামলার প্রমাণ বা কোনও আনুষ্ঠানিকভাবে ক্ষতির নিশ্চয়তা প্রদান করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, এই খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।

প্রতিবেদন বলছে, সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনটি সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি দাবির ওপর নির্ভর করে তৈরি হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, ইরান নেতানিয়াহুর আস্তানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং তার ভাইও নিহত হয়েছেন।

তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে, সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করেন কি না, কিংবা অ্যাকাউন্টটি ভুয়া কি না —এখনও নিশ্চিত নয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। প্রধানমন্ত্রীর দপ্তরের রেকর্ড বলছে, নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতিটি দেওয়া হয়েছিল গত ৭ মার্চ। সেদিন ইসরায়েলের বিরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত কয়েকজনকে দেখতে গিয়েছিলেন নেতানিয়াহু।

ইরানের সংবাদমাধ্যমে অবশ্য নেতানিয়াহুর নিহত হওয়ার খবর প্রকাশ নতুন কিছু নয়। এর আগে ২ মার্চ কয়েকটি ইরানি সংবাদাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করছিল, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়ে গেছে এবং তিনি নিহত হয়েছেন।

তবে পরে চীনা সংবাদমাধ্যম সিনহুয়াসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য ‘নিছকই গুজব’।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

ইরানি গণমাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর খবর! গুজব নাকি সত্যি?

আপডেট সময় ০১:৩৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬