সংবাদ শিরোনাম ::
Logo জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার Logo নতুন বৃষ্টিবলয়ের আভাস: ২৬-২৭ এপ্রিল থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি Logo দেশে ‘পরিবেশ পুলিশ’ ইউনিট গঠনের প্রস্তাব Logo সরকারের ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী অংশীদারিত্বের আহ্বান   Logo পৃথিবীর অষ্টম জীববৈচিত্র্যময় দেশটিতেই কেবল এই বন্যপ্রাণীগুলো দেখা যায় Logo শুক্রবার ও শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায় Logo ঢাকাসহ ১০ জেলায় তাপপ্রবাহ, বিস্তৃত হতে পারে Logo সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস Logo রেলমন্ত্রীর আশ্বাস: পরিবেশের ক্ষতি করে সিআরবিতে কোনো প্রকল্প নয়

এবছর বিবিসির ১০০ নারীর তালিকায় বাংলাদেশের রিকতা আখতার বানু

জলবায়ু, শিক্ষা- সংস্কৃতি, বিনোদন-ক্রীড়া, রাজনীতি-অ্যাডভোকেসি, বিজ্ঞান-স্বাস্থ্য-প্রযুক্তি খাতে নিজ নিজ অবস্থান থেকে সেরাটা দেয়ার জন্য বিশ্বখ্যাত সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসি ১০০ নারীর একটি পরিচিতিমূলক তালিকা প্রকাশ করেছে। বিশ্বে সমাদৃত এই সংবাদমাধ্যমের করা ২০২৪ সালের ১০০ নারীর তালিকায় আছেন বাংলাদেশের রিকতা আখতার বানু। বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে জায়গা করে নিয়েছেন রিকতা।

বিবিসির ১০০ নারী শিরোনামের বিশেষ প্রতিবেদনে রিকতাকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, তিনি একজন নার্স এবং স্কুলের প্রতিষ্ঠাতা। রিকতার বসবাস বাংলাদেশের উত্তরাঞ্চলে। সেখানে প্রতিবন্ধী শিশুদের অভিশাপ মনে করেন অনেকে। তার মেয়েও প্রতিবন্ধী। তার মেয়ে সেরিব্রাল পালসিতে আক্রান্ত। এই মেয়েকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে যাওয়ায় স্কুল কর্তৃপক্ষ সেই মেয়েকে ভর্তি নিতে অস্বীকৃতি জানায়। এরপর রিকতা নিজেই তার জমি বিক্রি করে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত স্কুলটির নাম “রিকতা আখতার বানু (লুৎফা) বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়”।

রিকতার প্রতিষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুলে বর্তমানে শিক্ষার্থী রয়েছে ৩০০ জন। প্রতিবন্ধিতার ব্যাপারে সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দেয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে তার এই প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে এটি প্রতিবন্ধী বা শেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে এমন শিশুদের জন্য প্রতিষ্ঠা করেছিলেন। তবে বর্তমানে এটি বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক ও শারীরিক প্রতিবন্ধকতার শিকার শিশুশিক্ষার্থীদের সেবা প্রদান করছে।

বিবিসি ২০২৪ সালের বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণা জাগানো এবং প্রভাবশালী নারীদের যে তালিকা প্রকাশ করেছে তাতে আছেন: নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাদিয়া মুরাদ, ধর্ষণ থেকে বেঁচে যাওয়া এবং ক্যাম্পেইনার জিসেল পেলিকট, অভিনেত্রী শ্যারন স্টোন, অলিম্পিয়ান রেবেকা আন্দ্রাদে ও অ্যালিসন ফেলিক্স, গায়িকা রে, ভিজ্যুয়াল আর্টিস্ট ট্রেসি এমেন, জলবায়ু ক্যাম্পেইনার আদেনিকে ওলাদোসু এবং লেখিকা ক্রিস্টিনা রিভেরা গার্যা।

আপলোডকারীর তথ্য

Shuvo

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

এবছর বিবিসির ১০০ নারীর তালিকায় বাংলাদেশের রিকতা আখতার বানু

আপডেট সময় ০৪:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪