জলবায়ু ঝুঁকি পর্যবেক্ষণে আকাশে এআই-চালিত বেলুন রোবট

পৃথিবীর জলবায়ু পরিবর্তন ও বড় ধরনের দুর্যোগ পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা পরিচালিত বেলুন রোবট আকাশে পাঠানো হচ্ছে। নিউইয়র্কভিত্তিক স্টার্টআপ নিয়ার স্পেস ল্যাবস এই উদ্ভাবন চালু করেছে। প্রতিষ্ঠানটি জানায়, এসব বেলুন রোবট জলবায়ু সংক্রান্ত তথ্য সংগ্রহে অত্যন্ত কার্যকর।

নাসা সহ বিভিন্ন সংস্থা ও বিমা কোম্পানিগুলো বেলুন রোবটের সংগৃহীত তথ্যের ওপর নির্ভর করে জলবায়ু ঝুঁকি মূল্যায়ন করছে। বিশেষত হারিকেন ও দাবানলের মতো দুর্যোগের ক্ষতি বিশ্লেষণে এ তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উন্নত রোবোটিক ক্যামেরাযুক্ত এই বেলুন রোবট, যেগুলো সুইফটস নামে পরিচিত, স্ট্র্যাটোস্ফিয়ারের ৬০–৮৫ হাজার ফুট উচ্চতায় অবস্থান করে। এটি বাণিজ্যিক বিমানের চেয়ে দ্বিগুণ উচ্চতায় উড়ে একবারে ১,০০০ বর্গকিলোমিটার এলাকার ছবি তুলতে সক্ষম। প্রতিটি বেলুন একবার উড্ডয়নে প্রায় ৮ লাখ ড্রোনের সমতুল্য ছবি তুলতে পারে।

নিয়ার স্পেস ল্যাবসের প্রধান নির্বাহী কর্মকর্তা রেমা মাতেভোসিয়ান বলেন, “আমাদের বেলুন ও রোবট যেকোনো প্রাকৃতিক দুর্যোগের পর তাৎক্ষণিক তথ্য সরবরাহ করতে পারে। বিমা কোম্পানিগুলো এই তথ্য বিশ্লেষণ করে দ্রুত ক্ষতিগ্রস্তদের অর্থ প্রদান করতে পারে।”

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ঘন ঘন হারিকেন ও দাবানলের মতো দুর্যোগ দেখা দিচ্ছে। এসব পরিস্থিতি পর্যবেক্ষণে দ্রুত, কার্যকর, এবং বিস্তারিত তথ্যের চাহিদা বাড়ছে। সুইফট রোবট কয়েক ঘণ্টার মধ্যেই বড় দুর্যোগকবলিত এলাকা বিশদভাবে পর্যবেক্ষণ করতে পারে, যা ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়নে সহায়তা করে।

এই বেলুন রোবট প্রকল্প শুধু দুর্যোগ ব্যবস্থাপনার জন্য নয়, বরং জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদি প্রভাব পর্যবেক্ষণের ক্ষেত্রেও একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে।

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

জলবায়ু ঝুঁকি পর্যবেক্ষণে আকাশে এআই-চালিত বেলুন রোবট

আপডেট সময় ০৫:৩৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪