৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে প্রজাপতি মেলা

জাহাঙ্গীরনগরে জীবন্ত রঙের আসর বসছে আগামীকাল

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে প্রতিবারের মতো এবারও হতে যাচ্ছে ঐতিহ্যবাহী প্রজাপতি মেলা-২০২৪। মূলত প্রকৃতির অলঙ্কার প্রজাপতি সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, আবাসস্থল রক্ষা ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মেলা আয়োজন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে শুক্রবার (৬ ডিসেম্বর ২০২৪) অনুষ্ঠিত হবে ১৪তম প্রজাপতি মেলা। বুধবার বিকাল সাড়ে তিনটায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকলের জন্য থাকবে প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রে প্রজাপতি, প্রজাপতিবান্ধব বৃক্ষাদি ও প্রজাপতির প্রজননক্ষেত্রসহ উম্মূক্ত বাগান পরিদর্শন।

জাহাঙ্গীরনগরে জীবন্ত রঙের আসর বসছে আগামীকাল prokritibarta

অধ্যাপক ড. মোঃ মনোয়ার হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে মেলা। দিনব্যাপী মেলায় থাকছে শিশু-কিশোরদের জন্য প্রজাপতির ছবি অঙ্কন প্রতিযোগিতা, প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, ডকুমেন্টারি প্রদর্শন, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ও ছবি দেখে প্রজাপতি চেনার প্রতিযোগিতাসহ নানা আয়োজন। বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় সকল ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করতে পারবে। সকলের অংশগ্রহণে মেলা উপলক্ষ্যে দশটায় বর্ণাঢ্য র‍্যালি হবে। মিলনায়তনের সামনে সবুজ চত্বরে পাপেট শোসহ শিশুদের জন্য থাকবে নানা আয়োজন। বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারী কুটিরশিল্পের হস্তজাত শৌখিন পণ্যের পসরা নিয়ে থাকছে স্টল।

এবছর প্রজাপতি সংরক্ষণে বন ও প্রকৃতিবিষয়ক সংগঠন ‘প্লানটেশন ফর নেচার’ এর প্রতিষ্ঠাতা সবুজ চাকমাকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড (Butterfly Award 2024) প্রদান করা হবে। দেশের তরুণ শিক্ষার্থীদের মাঝে প্রজাপতি সংরক্ষণের বার্তা পৌঁছে দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোঃ সাব্বির আহাম্মেদ কে বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট (Butterfly Young Enthusiast 2024) অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

এবারও মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ‘কিউট’। সহযোগী সংগঠন হিসেবে থাকছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন), আরণ্যক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল-আই ও রেডিও ভূমি।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে প্রজাপতি মেলা

জাহাঙ্গীরনগরে জীবন্ত রঙের আসর বসছে আগামীকাল

আপডেট সময় ০৪:২০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪