সেই ‘প্রাণঘাতী’ জায়গায় আবার ট্রাম্প সঙ্গে ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার যেখানে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা করা হয় সেখানেই আবার নির্বাচনী জনসভা করলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। আগামী ৫ নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে এক মাস আগে গতকাল শনিবার (০৫ অক্টোবর) তিনি সেখানে বিশাল এক জনসভা করেন।

নির্বাচনী জনসভায় ট্রাম্প চার মাস আগে এখানেই  গুলিতে আহত হওয়ার ঘটনা স্মরণ করেন। ট্রাম্প বলেন, ‘১২ সপ্তাহ আগে এমনই এক সন্ধ্যায় এখানে একজন ঠান্ডা মাথার খুনি আমাকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমি কখনো হাল ছাড়ব না।’ এ সময় উপস্থিত সমর্থকেরা ‘লড়াই, লড়াই, লড়াই’ বলে স্লোগান দেন।

এক পর্যায়ে তিনি তার বক্তৃতার মাঝখানে টেসলার প্রধান নির্বাহী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ককে মঞ্চে ডাকেন। ট্রাম্পের আহ্বানে হাত নাড়িয়ে মঞ্চে উঠে আসেন মাস্ক। এ সময় তিনি বলেন, ‘এ নির্বাচনে অবশ্যই মার্কিন গণতন্ত্রের স্বারথে ট্রাম্পের জয়ের জন্য ভোট দেওয়া উচিত। কারণ তিনি কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই চালিয়ে যাচ্ছেন। মাস্ক বলেন, আপনাদের সবাইকে ট্রাম্পের হয়ে কাজ করা উচিত।

গত ১৩ জুলাই বন্দুকধারী গুলিতে নিহত ফায়ারফাইটার কোরি কম্পেরেটনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণে করেন ট্রাম্প। এছাড়া ওই ঘটনায় আহত আরও দুজনের কথাও উল্লেখ করেন ট্রাম্প।

ট্রাম্প তার বক্তৃতায় বলেন, ‘বিদেশি শত্রুর চেয়ে দেশের শত্রুই সবচেয়ে বেশি বিপদজনক। কারণ একজন ঠাণ্ডা মাথার খুনি আমাকে হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।’

গত ১৩ জুলাই বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক হামলাকারী। এ ঘটনায় তার কানে গুলি লাগে। বলতে গেলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। তবে দর্শকসারিতে থাকা ট্রাম্পের এক সমর্থক নিহত হন। এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারী।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

সেই ‘প্রাণঘাতী’ জায়গায় আবার ট্রাম্প সঙ্গে ইলন মাস্ক

আপডেট সময় ০৭:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪