তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এসব কথা লিখেন।

বিএনপি ও দলনেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলটির প্রধান তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশের জনগণকে অভিনন্দন। ওই অঞ্চলের সমৃদ্ধি ও নিরাপত্তা এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র উন্মুখ।

এই বার্তার মাধ্যমে তিনি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ইতিবাচক অবস্থানের কথা তুলে ধরেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

তারেক রহমানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র অভিনন্দন

আপডেট সময় ১১:৪১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬