সংবাদ শিরোনাম ::

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যু

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮ । নেপাল-চীন সীমান্তবর্তী তিব্বতের এই এলাকার ভূমিকম্পের ধাক্কা লেগেছে নেপাল ও ভারতেও।

চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এতে দুপুর পর্যন্ত অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে আর আহত হয়েছে আরও অন্তত ৬২ জন।

ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ওই এলাকার নিকটবর্তী শিগেইস বিভাগের ডিংরি কাউন্টিতে হতাহতের ঘটনাগুলো ঘটেছে। ডিংরির চাংসুও শহরে টংলাই এলাকায় বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে।

শিগেইস বিভাগের কেন্দ্রীয় শহর শিগেইস তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর, এটি শিগাৎসি নামেও পরিচিত। লাসা থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণপমশ্চিমের এ শহরটি তিব্বতের দ্বিতীয় পবিত্রতম শহর এবং পাঞ্চেন লামার বাসস্থান। ভূমিকম্পে এই শহরটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ভূমিকম্পে নেপাল এবং ভারতের বিহারের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নেপাল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পন প্রবণ এলাকায় অবস্থিত। কারণ দেশটিতে ভারত ও ইউরেশিয়ান টেকটকিন প্লেটের সংঘর্ষ হয়। আর এত প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে।

আপলোডকারীর তথ্য

Shuvo

সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রায় নতুন রেকর্ড! জলবায়ু ঝুঁকির নতুন অধ্যায়

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যু

আপডেট সময় ১১:৩৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫