তীব্র গরমের পর রাজধানীসহ সারাদেশে স্বস্তির বৃষ্টি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি

আষাঢ় মাসেও যেন বৃষ্টির দেখা পাচ্ছিলেন রাজধানীবাসী। ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল জীবনযাত্রা। অবশেষে স্বস্তির বৃষ্টিতে কিছুটা প্রাণ ফিরে পেয়েছে রাজধানীবাসী। এ যেন এক প্রশান্তির ছোঁয়া।

পুরো রাজধানীজুড়ে না হলেও ঢাকার কিছু কিছু এলাকায় হয়েছে বৃষ্টি। অনেকেই বৃষ্টি হওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন- ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। যদিও সাময়িক ভোগান্তিতে পড়েছেন পথচারী, দোকানি ও মোটরসাইকেল চালকরা। তবুও প্রশান্তির কথা জানিয়েছেন তারা।

তীব্র গরমের পর রাজধানীসহ সারাদেশে স্বস্তির বৃষ্টি
বৃষ্টির শীতল পরশে গা ভিজিয়ে নিচ্ছে সাধারণ মানুষ। ছবি : ছাহিদুল ইসলাম

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার পর ঢাকার শ্যামলী, , ফার্মগেট, মহাখালী, মিরপুর, শাহবাগসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।

এদিকে আজ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার (২৬ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

এ সময় সারা দেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে পানি জমে যায়। ছবি : ছাহিদুল ইসলাম

আগামী ৫ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

তীব্র গরমের পর রাজধানীসহ সারাদেশে স্বস্তির বৃষ্টি

আপডেট সময় ১২:৩২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪