সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

তুলসি গ্যাবার্ডকে গোয়েন্দা বিভাগের প্রধান করলেন ট্রাম্প

সাবেক ডেমোক্র্যাট সদস্য তুলসি গ্যাবার্ডকে আমেরিকার গোয়েন্দা বিভাগের নতুন প্রধান (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) নিয়োগ করলেন নব–নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার এই ঘোষণা দেওয়া হয় বলে এক প্রতিবেদেন জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদন বলছে, মার্কিন আইনসভা কংগ্রেসের প্রথম হিন্দু সদস্য ছিলেন তুলসি। ভগবত গীতায় হাত রেখে শপথগ্রহণ করেছিলেন।

২০২২ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে ‘বর্ণবিদ্বেষী’ এবং ‘যুদ্ধবাজ’ আখ্যা দিয়ে ডেমোক্র্যাটিক পার্টি  ছেড়েছিলেন তুলসি। তার আগে এর আগে ২০২০ সালে বাইডেনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে শামিল হয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক বাছাইয়ে পিছিয়ে পড়েছিলেন তুলসি।

এবছর অগাস্টে ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে  একটি বৈঠক হয়েছিল। সেখানে হাজির ছিলেন তুলসি। তার পর জল্পনা তৈরি হয়েছিল প্রেসিডেন্ট নির্বাচনে  ‘রানিং মেট’ হিসাবে তাকে বেছে নিতে পারেন ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

তবে এবার গোয়েন্দা প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে তুলসিকে মনোনীত করলেন তিনি। বুধবার ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ম্যাট গেটজেকে অ্যাটর্নি জেনারেল পদেও মনোনীত করেছেন ট্রাম্প।

দুই দশকেরও বেশি সময় মার্কিন সেনাবাহিনীতে ছিলেন তুলসি। আর্মি ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন তিনি। মোতায়েন ছিলেন ইরাক ও কুয়েতে। ২০০৫ সালে ‘কমব্যাট মেডিক্যাল ব্যাজ’ পেয়েছিলেন। তবে অতীতের জাতীয় গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের মতো তাঁর বিশেষ অভিজ্ঞতা নেই। সরকারে কোনো শীর্ষস্থানীয় পদেও ছিলেন না।

নাম শুনে ভারতীয় বংশোদ্ভূত মনে হলেও তুলসির সঙ্গে ভারতের কোনও যোগসূত্র নেই। তিনি আমেরিকাতেই জন্মেছেন এবং বড় হয়েছেন। আসলে তাঁর মা হাওয়াই যাওয়ার পর হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। আর নিজের সন্তানদের নামকরণ করেছিলেন হিন্দু নামেই।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

তুলসি গ্যাবার্ডকে গোয়েন্দা বিভাগের প্রধান করলেন ট্রাম্প

আপডেট সময় ১২:৫১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪