নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে ৫ হাজার ৫০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন বাহিনীর সহায়তায় ঢাকার চকবাজার, ইমামগঞ্জ, সোয়ারিঘাট ও লালবাগ এলাকায় রেকি কার্যক্রম চালিয়ে ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।  এসময় সুপারশপ ও দোকান মালিকদের নিষিদ্ধ পলিথিন ব্যবহারে সতর্ক করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, “রোববার (৩ আগস্ট) ঢাকায় এই অভিযান পরিচালিত হয়।

এছাড়া খুলনা ও সিরাজগঞ্জে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘন করায় ২টি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট অভিযানে একটি অবৈধ সীসা ব্যাটারির কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়।

ঢাকা মহানগরের পশ্চিম আগারগাঁও ও রমনায় নির্মাণ সামগ্রীর মাধ্যমে বায়ু দূষণের বিরুদ্ধে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের এই দূষণবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযানে ৫ হাজার ৫০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা

আপডেট সময় ১১:৪৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫