সংবাদ শিরোনাম ::

নিষেধাজ্ঞা অমান্য: কোটি টাকার ইলিশ জব্দ করলো কোস্টগার্ড

সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞার মধ্যে ভোলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১২ মে) রাতে ভোলার সদর উপজেলার পানপট্টি বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড জানায়, সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন ও উৎপাদন নিশ্চিত করতে সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে মঙ্গলবার রাত ১০ টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন পানপট্টি বাজার এলাকায় সন্দেহভাজন ৩টি ট্রাকে তল্লাশি চালায় যৌথ দল। এ সময় ট্রাকগুলো থেকে ১০ হাজার ১৪০ কেজি সামুদ্রিক ইলিশ মাছ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১ লক্ষ ৪০ হাজার টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত মাছগুলো ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা এবং গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

গোলাপী ফ্রক পরা পরীর কোলে গন্ধগোকুল, পেছনে হাঁটছে সজারু!

নিষেধাজ্ঞা অমান্য: কোটি টাকার ইলিশ জব্দ করলো কোস্টগার্ড

আপডেট সময় ১২:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬