সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

পরিবেশ-জলবায়ুর প্রতি প্রধান উপদেষ্টার যে প্রতিশ্রুতি

পরিবেশ ধ্বংস করে জিডিপি বৃদ্ধি টেকসই উন্নয়ন নয় মন্তব্য করে পরিবেশ ও জলবায়ু রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

দায়িত্ব গ্রহণের পর রোববার (২৫ অগাস্ট) প্রথমবারের মতো জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পরিবেশ ও জলবায়ু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টিভঙ্গী ও প্রতিশ্রতি তুলে ধরেন এই সরকারের প্রধান উপদেষ্টা।

ড.ইউনূস বলেন, ‘ বর্তমান প্রজন্ম টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নের স্বপ্ন দেখে, প্রকৃতি ধ্বংসকারী উন্নয়ন নয়। শুধু জিডিপি একটি দেশের উন্নয়নের মাপকাঠি হতে পারে না। নদী-নালা,খাল-বিল, পাহাড়-বন, মাটি আর বাতাস ধ্বংস আর দূষিত করে যে উন্নয়ন হয় তা দীর্ঘমেয়াদী টেকসই নয়।’

গ্রিনহাউজ গ্যাসের কারণে ভুগতে থাকা বিশ্ববাস্তবতা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ‘জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে পরিবেশবাদীদের সাথে আমাদের সরকারের অবস্থান সামঞ্জস্যপূর্ণ। জলবায়ু পরিবর্তন রোধ করতে এবং আগামী প্রজন্মের জন্য সুস্থ একটি পৃথিবী রেখে যেতে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার বিকল্প নেই।’

প্রকৃতি ও জীবন রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ড.ইউনূস বলেন, ‘আমাদের সরকার পরিবেশ ও জলবায়ু রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে। এই কার্যক্রমে তরুণ সম্প্রদায়কে সম্পৃক্ত করা হবে।’

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

পরিবেশ-জলবায়ুর প্রতি প্রধান উপদেষ্টার যে প্রতিশ্রুতি

আপডেট সময় ১২:৪২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪