প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন চীন সফর শেষে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট (বিজি-১৭০৪) বুধবার (১০ জুলাই) বেইজিং ক্যাপিটল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে স্থানীয় সময় রাত ১০টা ৫ মিনিটে  দেশের উদ্দেশে যাত্রা করে। বাংলাদেশ সময় রাত পৌনে ১টার দিকে ঢাকা পৌঁছায় বিমানটি।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে বেইজিং ত্যাগ করার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ জানান প্রধানমন্ত্রী তার অসুস্থ কন্যা সায়মা ওয়াজেদকে দেখতে কয়েক ঘণ্টা আগে বেইজিং ত্যাগ করেন বলে এক সংবাদ ব্রিফিংয়ে ।

৮ থেকে ১০ জুলাই পর্যন্ত চীন অবস্থানকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিং পিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে প্রতিনিধিদল পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ অন্য সব অনুষ্ঠানসূচি সম্পন্ন করেন।

সফরের শেষ দিন ১০ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশ ২১টি দলিলে স্বাক্ষর করে এবং ৭টি প্রকল্পের ঘোষণা দেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন চীন সফর শেষে

আপডেট সময় ০৪:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪