বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার জেএন রায় হসপিটাল!

বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের চিকিৎসাসেবা না দেয়ার ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এবং ভারতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পশ্চিমবঙ্গের জেএন রায় হাসপাতাল অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

জেএন রায় হাসপাতালের মালিকপক্ষের শুভ্রাংশু ভক্ত বলেন, ‘আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি যে আজ থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত আমরা কোনো বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করব না। ভারতের পতাকা অবমাননার প্রতিবাদে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘ হাসপাতাল মানবসেবার জন্যই, কিন্তু বাংলাদেশে অমানবিকতা হচ্ছে। এর প্রতিবাদে আমরা বাংলাদেশিদের ভর্তি নেয়া, চিকিৎসা দেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্তে গিয়েছি।’

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদের অংশ হিসেবে কলকাতার অন্যান্য হাসপাতালগুলোকেও একই ধরনের পদক্ষেপ নেয়ার আহ্বান জানান শুভ্রাংশু ভক্ত।

অবশ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো এরকম পদক্ষেপ নেয়া থেকে নিজেদের বিরত রাখছে। হাসপাতালগুলোর কর্তৃপক্ষের বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, রোগীদের চিকিৎসা সেবা দেয়াই প্রতিষ্ঠানগুলোর কাজ। এক্ষেত্রে দেশ-জাতি-ধর্মীয় ভেদাভেদ অনুচিত বলে মনে করে তারা।

টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, জেএন রায় হাসপাতালের মালিকপক্ষের মধ্যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সজল ঘোষ বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছেন। তার যুক্তি বাংলাদেশে ভারতের পতাকা অবমাননা করাতেই এই পদক্ষেপ।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার জেএন রায় হসপিটাল!

আপডেট সময় ০৫:২০:০৬ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪