সংবাদ শিরোনাম ::

বাবিলের তুলনা সবসময় ইরফান খানের সাথেই করা হয়!

বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খানের স্ত্রী লেখক ও প্রযোজক সুতপা শিকদার তার ছেলে বাবিল খানকে নিয়ে খুবই চিন্তিত। বাবার সঙ্গে ক্রমাগত তুলনা করার কারণে নাকি তার ছেলে ডিপ্রেশনে। এর ফলে নাকি অভিনেতা বাবিল খানের উপর খুব চাপ সৃষ্টি হচ্ছে। কিন্তু তার মধ্যেও তিনি পরিবারের চরম ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।

তিনি লেখেন, ‘বাবিলের উপর খুব চাপ পড়ছে, আর আমার এটা একদমই ঠিক মনে হচ্ছে না। এতটা চাপ থাকা উচিত নয়, ইরফানের কখনও এই চাপ ছিল না এবং যখন কেউ চাপ না নেন, তখন তা তার ব্যক্তিত্বেও প্রভাব ফেলে। শুধু কাজের জন্য নয়, ওর বাবার সঙ্গে সব কিছুতে ওকে তুলনা করার জন্য বাবিল আরও চাপ নিচ্ছে, যা ওর ব্যক্তিত্বেও প্রতিফলিত হচ্ছে। বাবিল প্রায় ডিপ্রেশনে বলা যায়!

“একজন মা হিসেবে আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। দয়া করে আমার সন্তানকে ছেড়ে দিন। বাবিল খুব দুর্বল, ও লড়াকু নয়। ওর বাবা খুব শক্তিশালী ছিলেন এবং আমিও তাই, তবে ওঁর মধ্যকার এই ব্যাপারটা জেনেটিক্যালি এসেছে।”

অভিষেক বচ্চনের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, ‘আই ওয়ান্ট টু টক’ এ অভিষেক বচ্চন অসাধারণ কাজ করেছেন। কিন্তু কিংবদন্তি অমিতাভ বচ্চনের সঙ্গে সব সময় ওর তুলনা কাজের উপর ওর ক্যারিয়ারের উপর প্রভাব ফেলেছে। আমার মনে হয় বাবিলও একই রকম পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। আশা করছি শিগগির সে এটা কাটিয়ে উঠবে।’

বর্তমানে লেখালিখি নিয়েই ব্যস্ত সুতপা শিকদার। তার কথায়, ‘আমি একটি বই এবং একটি সিনেমার চিত্রনাট্য লিখছি, কিন্তু সত্যি কথা বলতে আমি এখনও এমন হয়ে উঠতে পারিনি যে আমি ক্যারিয়ার বা লেখালেখিতেই কেবল মনোনিবেশ করতে পারি। আমি নিজেকে আলাদা করতে পারছি না এবং একই সঙ্গে বাবিলের ক্যারিয়ার শুরু হয়েছে, তাই আমি এখনও আটকে আছি। তাছাড়া আমি ইরফানকে নিয়ে একটা বই শুরু করেছি, তবে সিরিয়াস ভাবে লিখছি না, মজার ছলে এই বইটা রাখতে চাই, যেটার জন্য কিছুটা সময়ের প্রয়োজন।’

আপলোডকারীর তথ্য

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম

বাবিলের তুলনা সবসময় ইরফান খানের সাথেই করা হয়!

আপডেট সময় ০৯:০০:০১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪