সংবাদ শিরোনাম ::
Logo কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর সিটি করপোরেশনের বর্জ্যের ভাগাড়! Logo প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে Logo পরিবেশ ধ্বংসের বাস্তবচিত্র: ইটভাটার ধোঁয়ায় প্রায় দুইশো বিঘা জমির ধান নষ্ট Logo প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত Logo তাপপ্রবাহ চলবে আরও ২-৩ দিন, এরপরেই স্বস্তির বৃষ্টির আভাস Logo রাজশাহীতে মাঝারি তাপপ্রবাহ, দেশজুড়ে ২৭ জেলায় প্রায় একই অবস্থা Logo প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ড. সাইমুম পারভেজ Logo সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে, ২৪ জেলায় তাপপ্রবাহ Logo ধরিত্রী দিবসে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাব এবং জেআইএসসি’র সবুজ আয়োজন
ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

‘মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছা এ সরকারের নেই’

মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছা এ সরকারের নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। আজ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফারুক ই আজম বলেন, মুজিবনগর সরকার একটি সাংবিধানিক সরকার। শপথ গ্রহণের দিনটি জাতিকে মনে রাখা দরকার। কোনো সংযোজন বা বিয়োজন নয়। ইতিহাসকে সঠিকভাবে উপস্থাপন করে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেয়া সবার কর্তব্য।

দিবসটি পালন উপলক্ষে নানা আয়োজন ছিল মুজিবনগর আম্রকাননে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগর স্মৃতিসৌধে পৌঁছান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। প্রথমে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে পুলিশ, আনছার ও বিজিবির সমন্বয়ে একটি দল উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করেন। মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছা এ সরকারের নেই। কারণ ইতিহাস কখন মোছা যায় না। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখতে হয়। পরবর্তী নির্বাচিত সরকার এসে কি করবে এটি তাদের ব্যাপার।

তিনি বলেন, মুজিবনগর সরকার প্রবাসী কিংবা অস্থায়ী সরকার নয়। এ সরকারের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। এটি একটি সাংবিধানিক সরকার। ইতিহাসের উপর কোন কিছু আরোপ করা যায় না। ইতিহাস ইতিহাসই।

ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে তিনি বলেন, সত্যিকারের মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির জন্য কাজ করছে সরকার। আদালতে মামলা থাকার কারণে তা সম্ভব হচ্ছে না।

মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্যগুলো ভাঙচুরের বিষয়ে উপদেষ্টা বলেন, পুরো স্থাপনা ঘুরে দেখা হচ্ছে। বস্তুনিষ্ঠটার উপর ভিত্তি করে দ্রুত ভাস্কর্যগুলো স্থাপনের উদ্যোগ নেয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ ও পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম প্রমুখ।

আপলোডকারীর তথ্য

Shuvo

কাপ্তাইয়ে আহত লজ্জাবতী উদ্ধার করে চিকিৎসার পর অবমুক্ত

ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

‘মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনো ইচ্ছা এ সরকারের নেই’

আপডেট সময় ১২:২৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫