মোদি-ইউনূস বৈঠকের সম্ভাবনা নেই: হিন্দুস্তান টাইমস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • 248

মোদি-ইউনূস বৈঠকের সম্ভাবনা নেই: হিন্দুস্তান টাইমস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মাঝে কোনও বৈঠকের সম্ভাবনা নেই। বিষয়টি সম্পর্কে জানেন এমন কয়েকজন ব্যক্তি ও সূত্রের বরাত দিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

হিন্দুস্তান টাইমসের দাবি, এই মাসের শুরুর দিকে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন দেখা দিয়েছে তা দূর করতে সাহায্য করবে এই আশায় ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী।

জাতিসংঘের সাধারণ সভায় যোগ দিতে আগামী সপ্তাহে মোদি-ইউনূস দুজনেই নিউইয়র্কে যাচ্ছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক করলেও বাংলাদেশের নয়া অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনো দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।

কূটনৈতিক সূত্রগুলো বলেছে, এ ধরনের বৈঠক ভারতের এজেন্ডার অংশ নয়। এছাড়াও যুক্তরাষ্ট্রে মোদির তিন দিনের সফর ব্যস্ত সময়সূচীতে পরিপূর্ণ থাকবে। মোদি আগামী ২১ সেপ্টেম্বর তিন দিনের সফরে দেশটিতে যাবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা করার পাশাপাশি চতুর্দেশীয় জোট ‘কোয়াড’-এর শীর্ষবৈঠক এবং ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের সভায় তিনি যোগ দেবেন বলে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভারতীয় এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদির নিউইয়র্কে সাধারণ পরিষদের সাইডলাইনে কিছু দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসের সাথে কোনও বৈঠক তার শিডিউলে নেই।’

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূসের মন্তব্যের জেরে সম্ভাব্য বৈঠক বাতিল হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হিন্দুস্তান টাইমসের দাবি, সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে ড. ইউনূসের মন্তব্য এবং ঢাকার অন্তর্বর্তী সরকারের সদস্যদের প্রায় প্রতিদিনের মন্তব্যে ভারতের সমালোচনা দিল্লির ভালো লাগেনি।

ঢাকায় নিজ সরকারি বাসভবনে ভারতের সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া ওই সাক্ষাৎকার গত ৬ সেপ্টেম্বর প্রকাশিত হয়। এতে ড. ইউনূস বলেন, শেখ হাসিনার দল ছাড়া বাংলাদেশের সব রাজনৈতিক দল ইসলামপন্থী (জঙ্গিবাদী) ভারতের এমন ধারণা মোটেই ঠিক নয়। বিএনপিসহ বিভিন্ন দলের সঙ্গে জঙ্গিবাদের তকমা লাগিয়ে দিয়ে বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে ফেলার পাঁয়তারা চলছে। ড. ইউনূসের এমন মন্তব্যে ক্ষমতাসীন বিজেপি সরকার ক্ষুব্ধ বলে জানা গেছে।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, সাক্ষাৎকারে ড.ইউনূস উল্লেখ করেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের চেষ্টা করবেন তিনি।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

মোদি-ইউনূস বৈঠকের সম্ভাবনা নেই: হিন্দুস্তান টাইমস

আপডেট সময় ১২:৪৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪