সংবাদ শিরোনাম ::

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালটে বাংলা ভাষা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকভাবে ৫ নভেম্বর হলেও অগ্রিম ভোটগ্রহণ শুরু হয়ে গেছে। আর এরই মধ্যে নিউইয়র্কের ব্যালট পেপারে একমাত্র এশীয় ভাষা হিসেবে দেখা যাচ্ছে বাংলা ভাষাও! ভারতের সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে বাংলাও।

মঙ্গলবার (৫ নভেম্বর) আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। মূলত দ্বিমুখী এই প্রতিদ্বন্দ্বিতায় লড়াই ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। তবে আমেরিকার সব প্রদেশেই আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে, যাকে বলা হয়ে থাকে ‘আর্লি ভোটিং’। নিউইয়র্কের ভোটারেরা আগাম ভোট দিতে গিয়ে দেখেন ব্যালট পেপারে প্রার্থী এবং দলের নাম বাংলা ভাষাতেও লেখা আছে।

নিউইয়র্কে বাংলাভাষী বাসিন্দাদের সংখ্যাটা নেহাত কম নয়। তাদের বেশিরভাগ আবার বাংলাদেশি বংশোদ্ভূত। ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যে ১ লাখেরও বেশি বাংলাভাষী বসবাস করে। নিউইয়র্কে বাঙালিদের বসবাস মূলত ব্রুকলিন, কুইনস এবং ব্রঙ্কসে।

ব্রুকলিনের কেনসিংটন এলাকার একাংশকে স্থানীয়রা ‘মিনি বাংলাদেশ’ বলে ডাকে।  আমেরিকায় যত বাঙালি বসবাস করে, তাদের ৪০ শতাংশেরই বাস নিউইয়র্কে। সামগ্রিক ভাবে গোটা যুক্তরাষ্ট্রে ভোটাধিকার প্রয়োগ করতে পারে লক্ষাধিক বাঙালি। বাঙালি ভোটারদের সুবিধার্থেই ব্যালটে বাংলা ভাষা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নিউইয়র্ক প্রশাসন।

আপলোডকারীর তথ্য

Shuvo

আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালটে বাংলা ভাষা

আপডেট সময় ০৬:৪৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪