যে সমীকরণের মাধ্যমে বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারবে

বিশ্বকাপের মঞ্চে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়েছে রশিদের দল। ১৪৯ রানের লক্ষ্য দিয়ে অজিদের ১২৭ রানে আটকে দিয়েছে তারা। সেন্ট ভিনসেন্টে রোববার (২৩ জুন) ইতিহাস গড়েছে আফগানিস্তান।

আজকের ম্যাচ জিতলে সেমিফাইনাল নিশ্চিত করতো অস্ট্রেলিয়া। শেষ চার নিশ্চিত হয়ে যেত ভারতেরও। সেক্ষেত্রে বাদ পড়তো আফগানিস্তান ও বাংলাদেশ।  সুপার এইটের এ ম্যাচে ওলট-পালট হয়ে গেছে গ্রুপ-১ এর সেমিফাইনালের সমীকরণ।

গ্রুপ-১ এর শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত জিতলে, ভারত ছাড়া বাকি তিন দলরই পয়েন্ট হবে সমান ২। দৌড়ে অবশ্য ভারত এগিয়ে আছে। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান রোহিতদের। কিন্তু আফগানিস্তান জেতায় এখন চার দলেরই সম্ভাবনা আছে।

অন্যদিকে ২ ম্যাচে ২ পয়েন্ট ও ০.২২৩ নেট রান রেট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। সমান ২ পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় তিনে আফগানিস্তান। তাদের নেট রান রেট -০.৬৫০। অন্যদিকে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হেরে টেবিলের তলানিতে থাকা বাংলাদেশের নেট রান রেট -২.৪৮৯।

তুলনামূলকভাবে অবশ্য সেমির রাস্তা সহজ আফগানিস্তানের। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া হারলে বাংলাদেশকে হারিয়ে সেমিতে খেলার সুযোগ পাবে তারা। এমনকি ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া যদি ১ রানে জিতেও সেক্ষেত্রে শান্তদের বিপক্ষে ৩৬ রানের বেশি ব্যবধানে জিততে পারলে শেষ চারে খেলতে পারবে আফগানরা। এক্ষেত্রে প্রথমে ব্যাট করা দলের সংগ্রহ ১৬০ রান ধরে নেয়া হয়েছে।

সেক্ষেত্রে হিসেবটা আসবে নেট রান রেটের। ফলে সেমিফাইনালে যেতে হলে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারানোর পাশাপাশি প্রার্থনা করতে হবে যেন অজিদের বিপক্ষেও ভারত বড় ব্যবধানে জিতে। তাহলে নেট রান রেটে এগিয়ে থেকে ভারতের সঙ্গী হয়ে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়া জিতলে কোনো সম্ভাবনাই থাকবে না টাইগারদের।

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

যে সমীকরণের মাধ্যমে বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারবে

আপডেট সময় ০৩:৩৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪