সংবাদ শিরোনাম ::

লেবাননে এবার ওয়াকিটকি বিস্ফোরণ, এখন পর্যন্ত নিহত ৩২

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • 151

লেবাননে এবার ওয়াকিটকি বিস্ফোরণ, এখন পর্যন্ত নিহত ৩২

লেবাননে বার্তাযন্ত্র পেজার বিস্ফোরণে ১২ জনের প্রাণহানি ও প্রায় ৩ হাজার আহতের রেশ কাটতে না কাটতেই এবার দেশটিতে ঘটলো একের পর এক ওয়াকিটকি বিস্ফোরণ। এখন পর্যন্ত এতে ২০ জনের প্রাণ গেছে, আহত প্রায় ৫০০ বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। এই নিয়ে দুইদিনে যোগাযোগের দুই রকম ডিভাইসে পরিকল্পিত বিস্ফোরণে ৩২ জনের প্রাণহানি ঘটলো। ডিভাইস বিস্ফোরণে ইসরায়েলী গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করেছে লেবানন।

লেবানিজ রেডক্রসকে উদ্ধৃত করে বিবিসি বলছে, লেবাননের একাধিক স্থানে বিস্ফোরণ হয়েছে। ভবন, গাড়িতেও বিস্ফোরণ থেকে আগুন, ধোয়া দেখা গেছে। এ ঘটনার পর জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের অধিবেশন ডাকা হয়েছে।

বিবিসি বলছে, বুধবার দ্বিতীয় দফা বিস্ফোরণের পর হিজবুল্লাহর শক্ত অবস্থান থাকা দাহিয়া এবং বৈরুতের দক্ষিণাঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। গোটা দেশজুড়েই বিভিন্ন অঞ্চল থেকে আসছে হতাহতের খবর। বিস্ফোরণ ঘটেছে আউটলেটে থাকা অবিক্রিত যন্ত্রগুলোতেও। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু স্থাপনাও।

এ পরিস্থিতিতে ওই এলাকাগুলোর বাসিন্দাদের মোবাইল ফোনসহ যোগাযোগের যন্ত্র থেকে দুরে থাকতে বলা হয়েছে। আলজাজিরা জানিয়েছে, লেবাননে সব ফ্লাইট, সব রকমের গণপরিবহনে পেজার, ওয়াকিটকি, রেডিওর মতো ডিভাইস নিয়ে যাত্রীদের ভ্রমণ নিষেধ করা হয়েছে।

গাজায় ইসরায়েলী আগ্রাসনকে কেন্দ্র করে ইসরায়েল সীমান্তে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে তাদের সংঘর্ষ চলছিল। এরই মধ্যে হিজবুল্লাহ সদস্যদের হাতে থাকা ৫ হাজার পেজার এবং কয়েকশ ওয়াকিটকিতে পরিকল্পিত বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটলো। ফলে সত্যিই মধ্যপ্রাচ্যে বড় একটি যুদ্ধ ঘনীয়ে আসার আশঙ্কাটা আরও বাড়লো।

হিজবুল্লাহর প্রতি অপমানজনক ও উসকানিমূলক পর পর দুই আঘাত মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা বাজিয়ে দিতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা।

এধরনের হামলার মাধ্যমে মোসাদ আদতে কী বার্তা দিলো সেটাও আলোচিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, শক্রুপক্ষের নিরাপত্তা ব্যবস্থা এত সহজে দু’বার গুঁড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে ইসরায়েল দেখাতে চেয়েছে হিজবুল্লাহ গোষ্ঠী মূলভূখণ্ডে নিজের সদস্য ও জনগোষ্ঠীকে রক্ষা করতে চরমভাবে ব্যর্থ ও অক্ষম। তবে হিজবুল্লাহ প্রতিশোধ নিতে পারে বলে সতর্ক করেছেন মোসাদের সাবেক প্রধান।

আপলোডকারীর তথ্য

Shuvo

মাঝারি রূপ নিচ্ছে তাপপ্রবাহ,তাপমাত্রা হতে পারে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস

লেবাননে এবার ওয়াকিটকি বিস্ফোরণ, এখন পর্যন্ত নিহত ৩২

আপডেট সময় ০৫:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪