সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সপ্তাশ্চর্যের পেত্রা ভেসে গেলো হঠাৎ বন্যায়, জর্ডানে এখন পর্যন্ত ১২ প্রাণহানি

জর্ডানে ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রাচীন নগরী পেত্রা এবং অন্যান্য জনপ্রিয় পর্যটন এলাকা থেকে সাড়ে তিন হাজারের বেশি পর্যটককে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

প্রাচীন শহর পেত্রার মন্দির ও স্থাপত্যগুলো গোলাপি পাথরের পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে। এটি ইউনেস্কো স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ২০০৭ সালের এক অনলাইন জরিপে শহরটি বিশ্বের নতুন সপ্তম আশ্চর্যের একটি হিসেবেও নির্বাচিত হয়।

জর্ডানের আবহাওয়া কর্তৃপক্ষ একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে প্রাচীন শহরটিতে আকস্মিক বন্যা পরিস্থিতি দেখানো হয়েছে। আতঙ্কিত পর্যটকরা ঐতিহাসিক ট্রেজারির প্রবেশমুখে জড়ো হচ্ছিলেন। এরপরেই তাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। পেত্রা শহরে এর আগেও এমন ঘটনা ঘটেছে। জলবায়ু পরিবর্তনের কারণে ওই অঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা বেড়ে গেছে।

জর্ডানের ওয়ালা জলাধারের কাছে নিখোঁজ হওয়া লোকজনকে উদ্ধারে তল্লাশি অভিযান চালিয়েছে উদ্ধারকর্মীরা। প্রাথমিক এক বিবৃতিতে বলা হয়েছে, বন্যায় গাড়ি ভেসে যাওয়ায় মাদাবা প্রদেশে দুই নারী এবং এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল থেকেই ভারি বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

সপ্তাশ্চর্যের পেত্রা ভেসে গেলো হঠাৎ বন্যায়, জর্ডানে এখন পর্যন্ত ১২ প্রাণহানি

আপডেট সময় ১২:৫৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫