স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির মধ্যে দেশে জ্বালানি সংকটে ঢাকাসহ সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বোর্ড কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

অবশ্য আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সিদ্ধান্তের তথ্য এখনো জানানো হয়নি। তবে সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, আনুষ্ঠানকিভাবে অনলাইন ক্লাসের বিষয়টি সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানানো হবে। আপাতত সপ্তাহে ছয় দিনই ক্লাস হবে। তিন দিন অনলাইন ও তিন দিন হবে অফলাইনে। শিক্ষকরা স্কুলে এসে ক্লাস নেবেন। জোড়-বিজোড় দিন ভাগ করে হবে অনলাইন ও অফলাইন ক্লাস হতে পারে বলে জানান তিনি।

এর আগে, সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানান। জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস অনলাইন ও অফলাইনে করার পরিকল্পনা নেয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান পরিবেশ অধিদপ্তরের

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

আপডেট সময় ০৬:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬