সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানল (ছবিতে)  

বিধ্বংসী দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রাণচাঞ্চল্যময় লস অ্যাঞ্জেলেস শহর।

লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল প্যাসিফিক প্যালিসেডস এলাকায় চলমান এ দাবানলের ফলে বহু বাড়ি ধ্বংস হয়েছে এবং ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘন ধোঁয়ার মেঘ গোটা মেট্রোপলিটন এলাকাকে ঢেকে ফেলেছে।

প্রথমে ১০ একর এলাকায় দেখা দিলেও পরবর্তীতে ২ হাজার ৯০০ একর এলাকায় ছড়িয়ে পড়ে দাবানল। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে শহর কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দাবানলের উৎপত্তি। ৮০ থেকে ১০০ কিলোমিটার গতিতে বাতাসের পাশাপাশি শুষ্ক আবহাওয়ার কারণে মুহূর্তেই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আগুন।

ফায়ার সার্ভিসের প্রধান ক্রিস্টিন ক্রাউলি জানান, ৩০ হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশনা রয়েছে। এ ছাড়া ক্ষয়ক্ষতির হুমকিতে রয়েছে ১৩ হাজার ভবন।

দাবানলের জেরে লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে ৪৬ হাজারের বেশি বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠান বিদ্যুতহীন হয়ে পড়েছে। প্রতিবেশী সান বার্নার্ডিনোতে ৮ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ জিম ম্যাকডোনেল বলেছেন, ‘আগুন আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ অবস্থায় উদ্ধারকারী দলকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সড়ক থেকে গাড়িগুলো সরিয়ে নিতে বলা হয়েছে।’

কয়েকটি ছবিতে দেখা গেছে, ঘন ধোঁয়ায় ছেয়ে গেছে লস অ্যাঞ্জেলেসের আকাশ। দাবানল ক্যালিফোর্নিয়ার অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

আমেরিকার লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানল (ছবিতে)  

আপডেট সময় ১২:৫৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫