সংবাদ শিরোনাম ::
Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন Logo বিডব্লিউওটির দাবি: দেশে সক্রিয় তাপপ্রবাহ ‘দহন’ ও বৃষ্টিবলয় ‘ঝংকার’   Logo বাউল শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন Logo ইরানের ওপর নৌ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, আবার যুদ্ধ শুরুর শঙ্কা Logo কুকুরকে কুমিরের মুখে ফেলে দেয়া নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া, তদন্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর Logo বাংলা নববর্ষ উদযাপনে দেশব্যাপী সরকারের নানা কর্মসূচি গ্রহণ Logo জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

রাজধানী থেকে উদ্ধার হলো ৮টি মুখপোড়া হনুমান, আটক ২   

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের নিচ থেকে ৮টি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়েছে। আজ বুধবার ভোরে অভিযান চালিয়ে হনুমানগুলো উদ্ধার এবং বন্যপ্রাণী পাচারচক্রে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়।

পরবর্তীতে বন‍্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২– এর ধারা ৩৪ (খ) ও ৩৯ মোতাবেক বন‍্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানার  প্রশিকিউশনের ভিত্তিতে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট অনিক সাহা আটক দুজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১২ হাজার টাকা অর্থদণ্ড এবং ২১ দিনের কারাদণ্ডাদেশ দেন।

বন্যপ্রাণী বিষয়ক অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ) জানিয়েছে, মুখপোড়া হনুমানগুলোকে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বন‍্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তারের নির্দেশে অভিযান পরিচালিত হয়।  জেলা প্রশাসন, ডিবি পুলিশ ও বন অধিদপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় বিপন্ন এই আটটি মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়।

উদ্ধারের পর ৮টি মুখপোড়া হনুমানকে গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হয়েছে। আপাতত হনুমানগুলোকে সেখানে রাখা হবে বলে জানা গেছে।

মুখপোড়া হনুমানের ইংরেজি নাম Capped Leaf Monkey এবং বৈজ্ঞানিক নাম Trachypthecus pileatus। বাংলায় এদের লাল হনুমানও বলে। মুখপোড়া হনুমানের মুখটা কালো, পিঠের দিকটা ধূসর এবং পেটের দিকটা কিছুটা কমলা।

বিশ্বব্যাপী বিপন্ন মুখপোড়া হনুমান। আইইউসিএন এর ইন্টারনেশনাল রেডলিস্ট-এ এর নাম রয়েছে। বাংলাদেশে বিপন্ন হলেও এদের সংখ্যা কয়েকটি বনে এখনো ভালোই আছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ

রাজধানী থেকে উদ্ধার হলো ৮টি মুখপোড়া হনুমান, আটক ২   

আপডেট সময় ০৫:৪৫:০২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫