সংবাদ শিরোনাম ::
Logo হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮ Logo কাজী নজরুলের অনন্য প্রকৃতিপ্রেম Logo ছাতিমকে কেন ‘শয়তানের গাছ’ বলে? Logo শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল Logo পাকিস্তানে সেনাসদস্যদের বহনকারী ট্রেনে শক্তিশালী গাড়িবোমা হামলা, নিহত ২৪ Logo বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকায় ১২ ঘণ্টার মধ্যেই পরিষ্কার হবে কোরবানির বর্জ্য Logo ঈদের আগে শেষ কর্মদিবস আজ, কাল থেকে টানা ৭ দিনের ছুটি শুরু Logo ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত Logo আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী

ঢাকায় শীতের তেজ কম, চুয়াডাঙ্গায় ৫ ডিগ্রি নেমে মৃদু শৈত্যপ্রবাহ  

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • 152

ঢাকায় শীতের তেজ কম, চুয়াডাঙ্গায় ৫ ডিগ্রি নেমে মৃদু শৈত্যপ্রবাহ  

রাজধানী ঢাকায় আজ সকালটা গতকালের মতো কুয়াশাচ্ছন্ন নয়, সূর্য উঠেছে। রোদের তেজে শীত কিছুটা কম অনুভূত হলেও ঠাণ্ডা বাতাস টের পাওয়া যাচ্ছে। এই প্রতিবেদন লেখার সময় ঢাকার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (৮ জানুয়ারি) জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

মৃদু শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় হাড় কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনপদ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এ অবস্থায় কষ্টে আছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা।

এ মৌসুমে জেলায় সর্বনিম্ন ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ২০১৩ সালের ৯ জানুয়ারি এ যাবৎকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৩ দশমিক ৯ ডিগ্রি।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

হাম ও হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮

ঢাকায় শীতের তেজ কম, চুয়াডাঙ্গায় ৫ ডিগ্রি নেমে মৃদু শৈত্যপ্রবাহ  

আপডেট সময় ১১:৪১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫