পরিবেশ সংরক্ষণে বিশেষ অভিযান

শব্দ, বায়ুদূষণের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত, চলছে জরিমানা-জব্দ করা

পরিবেশ সংরক্ষণে রাজধানী ঢাকাসহ দেশজুড়ে চলছে বিশেষ অভিযান। পরিবেশ অধিদপ্তরের এসব অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বায়ুদূষণ, নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে করা হচ্ছে জরিমানা। অবৈধ ইটভাটা ভাঙা চলছে, বায়ুদূষণ-শব্দদূষণকারী যানবাহনের বিরুদ্ধেও নেয়া হচ্ছে পদক্ষেপ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে:

“রোববার বরিশাল, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ এবং ঢাকা মহানগরের উত্তরা ও শেরে বাংলা নগর এলাকায় পরিবেশ অধিদপ্তর নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত বন্ধে ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে ৮টি মামলার মাধ্যমে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ২ হাজার ৪২ কেজি পলিথিন জব্দ করা হয়। একটি পলিথিন কারখানা বন্ধ করে সিলগালা করে দেয়া হয়।

একই দিন ঢাকা মহানগরের উত্তরা, শেরে বাংলা নগর ও গাজীপুরে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখা এবং স্টিল/রি-রোলিং মিলের বায়ুদূষণের দায়ে ৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ১১টি প্রতিষ্ঠান থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।

ঢাকা মহানগরের মিরপুর-১ এলাকায় যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের দায়ে পরিবেশ অধিদপ্তরের ১টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানে ৩টি পরিবহনের চালককে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ প্রতিরোধে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ১টি যানবাহনের চালককে ৫০০ টাকা জরিমানা করা হয় এবং ২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

ঢাকার একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে সীসা/ব্যাটারি গলানোর দায়ে ১টি মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানে দুই ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ দূষণ রোধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

পরিবেশ সংরক্ষণে বিশেষ অভিযান

শব্দ, বায়ুদূষণের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত, চলছে জরিমানা-জব্দ করা

আপডেট সময় ১২:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫