তাপমাত্রা কমে আবার কিছুটা বাড়তে পারে শীত

কয়েকদিন ধরে শীতের তীব্রতা কম। তবে আজ রোববার এবং আগামীকাল সোমবার রাতের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া পঞ্চগড় এবং কুঁড়িগ্রাম জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. হ্রাস পেতে পারে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

তামিমকে নির্বাচিত সভাপতি হিসেবে দেখতে চান সাকিব আল হাসান

তাপমাত্রা কমে আবার কিছুটা বাড়তে পারে শীত

আপডেট সময় ১২:৪৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫