সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ট্রাম্পের আশ্বাসে আমেরিকায় আবার চালু টিকটক

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর টিকটককে ছাড় দিতে নির্বাহী আদেশ জারি করবেন বলে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার পর আমেরিকায় টিকটকের ১৭ কোটি ব্যবহারকারীর জন্য অ্যাপটির সেবা ফের চালু হয়েছে।

জাতীয় নিরাপত্তার নামে নতুন আইন কার্যকর হওয়ার আগ দিয়ে গত শনিবার সন্ধ্যায় চীনা মালিকানাধীন অ্যাপটি আমেরিকান ব্যবহারকারীদের সেবা দেওয়া বন্ধ করে দেয়। প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কন্ট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করলে আমেরিকায় হুমকির মুখে পড়ে টিকটক।

এপ্রিলেই মার্কিন কংগ্রেসে পাস হওয়া চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার আইনটির বিষয়ে টিকটক, বাইটড্যান্স ও কিছুসংখ্যক ব্যবহারকারী চ্যালেঞ্জ করেন। কিন্তু টিকটক নিষিদ্ধ করার একটি আইন গত শুক্রবার সুপ্রিম কোর্ট বহাল রাখেন। এরপরই এটি বন্ধ হয়ে যায়।

কারণ আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি না করলে কোম্পানিটির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগে টিকটক বন্ধের পক্ষে থাকলেও গতকাল রোববার তিনি তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে বলেন, ‘আমি কোম্পানিগুলোকে অনুরোধ করছি যেন টিকটক বন্ধ না হয়।’

বিবিসি লিখেছে, এর পরপরই অ্যাপটি আবার কাজ শুরু করে এবং এর লাখ লাখ ব্যবহারকারীর কাছে একটি পপআপ বার্তায় ট্রাম্পের নাম উল্লেখ করে ধন্যবাদ জানানো হয়।

সোমবার ট্রাম্পের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে টিকটকের সিইও শো জি চিউ উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ট্রাম্পের আশ্বাসে আমেরিকায় আবার চালু টিকটক

আপডেট সময় ০১:২২:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫